১১ আগস্ট ২০১৮, ২২:২০

ঢাবি আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ইসলামের ইতিহাস বিভাগ

চ্যাম্পিয়ন হওয়ার পর উল্লাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের খোলোয়াড়দের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃবিভাগ ফুটবল-২০১৮ এ  টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে (উত্তর দিক) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

ফাইনালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র আমিনুলের একমাত্র গোলে জয় পেয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এ বিভাগটি।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।

প্রসঙ্গত, উত্তর দিক কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনু্ষদ ও ব্যবসায় শিক্ষা অনুষদ প্রভৃতি এবং দক্ষিণ বিভাগে বিজ্ঞানের বিভিন্ন অনুষদ-প্রতি বছর এ দুই বিভাগে বিভক্ত হয়ে আন্তঃবিভাগ ফুটবল অনুষ্ঠিত হয়।