১৫৬ রানে অল আউট আফগানিস্তান

০৭ অক্টোবর ২০২৩, ০১:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
উইকেট শিকারের পর টাইগারদের উল্লাস

উইকেট শিকারের পর টাইগারদের উল্লাস © সংগৃহীত

ধর্মশালার উইকেটে টস হেরে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং যাদুতে ধূলিসাৎ হয়ে গেলো আফগান ব্যাটিং লাইন। তাইতো মাত্র ১৫৬ রানে অল আউট হলেন তারা।  

ম্যাচের শুরুতেই  সাকিব আল হাসান তুলে নেন দুই উইকেট। এরপর বল হাতে তৃতীয় সাফল্যটি আসে মেহেদী হাসান মিরাজের হাত  ধরে। ইনিংস শুরু করতে নেমে একপ্রান্ত আগলে রেখেছিলেন রাহমানউল্লাহ গুরবাজ। অর্ধশতকের দিকে হাঁটছিলেন তিনি। তবে সে লক্ষ্য পূরণ করতে দেননি মুস্তাফিজুর রহমান। ইতোমধ্যে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছেন আফগানরা।   

নবম ওভারে দলীয় ৪৭ রানে ইব্রাহিম জাদরানকে ২২ রানে আউট করার পর তিনে নামা রহমত শাহরকে তার ইনিংস বেশি বড় করতে দেননি সাকিব। ফেরান ১৮ রানে। এরপর গুরবাজের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে আফগানদের টেনে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। ৩৯ রানের এই জুটি ভাঙেন অফ স্পিনার মিরাজ।

এরপর ২৫তম ওভারে মিরাজের অফ স্টাম্পের বাইরের বল টেনে মারার চেষ্টা ছিল শহীদির। তবে প্লেসমেন্টটা ঠিকঠাক হয়নি, ক্যাচ যায় তাওহিদ হৃদয়ের হাতে। ৩৮ বলে ১৮ রানে আউট হন আফগান দলপতি। ঠিক পরের ওভারটিতে আরেকটি সাফল্য পায় বাংলাদেশ।

এবার মুস্তাফিজ ফেরান ওপেনার গুরবাজকে। অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করতে চেয়েছিলেন ব্যাটার। তবে ক্যাচ উঠে যায় ডিপ পয়েন্টে। তালুবন্দি করতে ভুল হয়নি তানজিদ হাসানের। এরপর আর কোন ব্যাটারই বেশিক্ষণ দাড়াতে পারেননি ক্রিজে। টাইগারদের আক্রমনে মুহূর্তেই হয়েছেন ধরাশায়ী। তাইতো ধর্মশালার এই ম্যাচে আফগানদের ব্যাটিং বিপর্যয় স্মরণীয় হয়ে থাকলো।    

ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯ টায় অফিসে উপস্থিত থাকতে …
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close