০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১

সুপার ফোরে বাংলাদেশের খেলা যেদিন যেদিন

বাংলাদেশ ক্রিকেট দল  © ফাইল ফটো

এশিয়া কাপের সুপার ফোরের তিন দল নিশ্চিত ছিল আগেই। গত রাতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে চতুর্থ দলটাও চূড়ান্ত হয়ে গেছে। 

'এ' গ্রুপ থেকে পাকিস্তান ও ভারত এবং 'বি' গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ খেলবে সুপার ফোরে। এই পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে একবার করে।

আজ বুধবার স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সেরা চারের এই লড়াই। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর শীর্ষ দুই দল ১৭ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

সুপার ফোরে খেলা হবে রবিন রাউন্ড পদ্ধতিতে। প্রতিটি দল এই পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার ফোরের প্রথম দুই ম্যাচেই থাকছে বাংলাদেশ। বুধবার লাহোরে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। আর ৯ তারিখ কলম্বোতে খেলা স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। আর সুপার ফোরের শেষ ম্যাচে ১৫ তারিখ খেলা হবে ভারতের বিপক্ষে।

সুপার ফোর পর্বের সূচি:

৬ সেপ্টেম্বর- বাংলাদেশ-পাকিস্তান - ৩টা ৩০ মিনিট লাহোর

৯ সেপ্টেম্বর- বাংলাদেশ-শ্রীলঙ্কা - ৩টা ৩০ মিনিট কলম্বো

১০ সেপ্টেম্বর- ভারত-পাকিস্তান - ৩টা ৩০ মিনিট কলম্বো

১২ সেপ্টেম্বর- ভারত-শ্রীলঙ্কা - ৩টা ৩০ মিনিট কলম্বো

১৪ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা-পাকিস্তান - ৩টা ৩০ মিনিট কলম্বো

১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ-ভারত - ৩টা ৩০ মিনিট কলম্বো