১৬ জুলাই ২০১৮, ১৬:৪২
ঢাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৮-১৯’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এবং বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. শাহ মো. মাসুদ। এ সময় বিভিন্ন বিভাগের প্রতিযোগিরা উপস্থিত ছিলেন।