১৫ জুলাই ২০১৮, ১৪:১৪
টেস্ট র্যাঙ্কিংয়ে ফের অধঃপতন টাইগারদের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর র্যাঙ্কিংয়ে ৯-এ নেমে গেছে বাংলাদেশ দল। আড়াই মাস আগে আইসিসির টেস্ট র্যাঙ্কিং বার্ষিক হালনাগাদের পর ইতিহাসে নিজেদের সেরা র্যাঙ্কিং পায় বাংলাদেশ। প্রথমবারের মতো উঠে আসে ৮-এ। যাদের ঠেলে ওই উন্নতি ছিল, সেই ওয়েস্ট ইন্ডিজ জায়গাটা কেড়ে নিলো যোগ্যতা দিয়েই।
বাংলাদেশকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেই র্যাঙ্কিংয়ের ৮-এ ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ আবারও নেমে গেল ৯ নম্বরে। সিরিজের দুটি টেস্টেই তৃতীয় দিনে এসে হেরেছে সাকিবের দল।
৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ, আর ওয়েস্ট ইন্ডিজ শুরু করে ৭২ নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র আর বাংলাদেশকে হারানোর পর ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট এখন ৭৭। বাংলাদেশের কমে দাঁড়িয়েছে ৬৭তে।