ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডুজা’র প্রীতি ফুটবল ম্যাচ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ফুটবলারবৃন্দ অংশগ্রহণ করেন।
এদিকে, রোবার দিনব্যাপী দিবসটি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচী গ্রহণ করে।
বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে দুর্লভ পান্ডুলিপি প্রদর্শনী, কার্জন হলে বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের উদ্ভাবিত চিকিৎসা প্রযুক্তি, যন্ত্রপাতি ও গবেষণা প্রদর্শনী, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, বাংলা বিভাগের উদ্যোগে নাট-ম-লে ‘হরপ্রসাদ-শহীদুল্লাহ স্মারক বক্তৃতা’, চীনের ইউনান বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনী ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।