২১ জুন ২০১৮, ১৮:৫২
মেসি মিনিমাম দুইটা গোল করবে
নাম যখন ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ।’ তখন ফুলবলপ্রেমীদের পাশাপাশি ক্রিকেটারদের ভালবাসাও এর প্রতি সমানতালে থাকবে; সেটাই তো স্বাভাবিক। বাস্তবে ঘটলও তাই। বিশ্বকাপ উন্মাদনায় এবার যোগ দিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ফেসবুক ভিডিওবার্তায় মাশরাফি বলছেন, ‘মেসি একাই শেষ করে দেবে ক্রোয়েশিয়াকে, শেষ। মিনিমাম দুইটা তো শিওর হ্যাটট্রিকও হইতে পারে। এসিস্ট-মেসিস্ট বুঝি না। দুইটা গোল তো করবেই, তিনটাও হইতে পারে। ক্রোয়েশিয়া ফিনিশ, যাও!’
এর আগে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেসি পেনাল্টি শট নেয়ার আগেই মাশরাফি বলেছিলেন গোল হবে না; সেটিই হয়েছিল। দেখা যাক, আজ কী হয়?