১৭ জুন ২০২৩, ১১:৪০

গিনির বিপক্ষে আজ রাতে মাঠে নামছে ব্রাজিল

আজ রাতে মাঠে নামছে ব্রাজিল  © সংগৃহীত

বাংলাদেশ সহ পুরো বিশ্বজুড়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দর্শক সমর্থক রয়েছে কোটি কোটি। যারা ব্রাজিলের নান্দনিক ফুটবল উপভোগ করে থাকে। প্রীতি ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আজ রাতে মাঠে নামছে। প্রতিপক্ষ আফ্রিকান দেশ গিনি। সেই ব্রাজিল দল স্থায়ী কোনো কোচের অধীন ও নিয়মিত ৫ মুখ রাফিনিয়া, অ্যান্তোতি, গ্যাব্রিয়েল জেসুসবিহীন ছাড়া মাঠে নামবে গিনি এর বিপক্ষে। এ ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে আরও ছয় নতুন মুখকে। 

শনিবার (১৭ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত দেড়টায় মুখোমুখি হবে ব্রাজিল ও গিনি।  স্পেনের ক্লাব রিয়াল সোসিয়েদাদের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে গিনির অবস্থান ৭৯তম স্থানে। ব্রাজিল আছে সেরা তিনে। ম্যাচে তাই স্বাভাবিকভাবেই এগিয়ে থাকছে সেলেসাওরা। কোচও তাই চাপমুক্ত থেকে যাচাই-বাছাই করে নিতে পারবেন একাধিক নতুন খেলোয়াড়কে।

এদিকে নেইমারকে বাদ দিয়ে গিনি ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে জায়গা হয়নি এ ব্রাজিলিয়ান পোস্টারবয়ের।
 
দল ঘোচাতে গিনি ও সেনেগালের বিপক্ষে খেললেও এ দুই ম্যাচে বিশ্ববাসীর কাছে বিশেষ বার্তা পৌঁছে দিতে চায় ব্রাজিল। বর্ণবাদের বিপক্ষে নিজেদের আওয়াজ তুলে ধরতে চায় সেলেসাওরা। লা লিগায় বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিউসের পাশে দাঁড়াতে চায় তারা। রিয়াল জুটি রদ্রিগো-ভিনিসিয়ুসের সঙ্গী রিচার্লিসন। যদিও সময়টা বড্ড খারাপ যাচ্ছে টটেনহ্যাম স্ট্রাইকারের।

ব্রাজিল দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এদারসন (ম্যানচেস্টার সিটি) ও ওয়েভারতন (পালমেইরাস)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), অ্যালেক্স তেলেস (সেভিয়া), আইরতন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনোস (পিএসজি), ইবানেজ (রোমা) ও নিনো (ফ্লুমিনেন্স)।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)।
ফরোয়ার্ড: ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রিচার্লিসন (টটেনহাম), রনি (পালমেইরাস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

ব্রাজিল বনাম গিনি খেলাটি দেখা যাবে ফক্স চ্যানেলে।