২৩ ডিসেম্বর ২০২২, ২০:৪৮

দ্বিতীয় ডাকে কলকাতায় ৫০ লাখে বিক্রি লিটন

লিটন কুমার দাস  © ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রথম ডাকে দল পাননি বাংলাদেশি ব্যাটার লিটন কুমার দাস। দল না পাওয়া ক্রিকেটারদের নিয়ে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত নিলামে কপাল খুলেছে এই বাংলাদেশের তারকা ক্রিকেটারের। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে টানলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) কোচিতে চলছে আইপিএলের আগামী আসরের জন্য সংক্ষিপ্ত পরিসরের খেলোয়াড় নিলাম। সেখানে শুরুতে দল না পেলেও পরবর্তী সময়ে দল পেলেন উইকেট কিপার ব্যাটার লিটন।

এর আগে আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার সুযোগ হয়েছিল।

এর মধ্যে সাকিব আর মোস্তাফিজই কেবল নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন। গত মৌসুমে অবশ্য সাকিব দল পাননি। এবার ফিরলেন কেকেআরে।