আইয়ারকে ফেরালেন এবাদত
বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে দ্বিতীয় দিনের খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর শুরু হয়েছে টেস্ট সিরিজের লড়াই। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ২৭৮ রান। দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিয়েছেন এবাদত হোসেন। তার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলেন সেঞ্চুরির পথে হাঁটা শ্রেয়াস আইয়ার।
৯৮তম ওভারের শেষ বলে ৮৬ রানে আউট হয়ে যান তিনি। আগের দিনের রানের সঙ্গে এদিন মাত্র ৪ রান যোগ করতে পেরেছে এ ভারতীয় ব্যাটার। ১০ চারে ইনিংসটি সাজিয়েছেন তিনি।
আরও পড়ুন: ভারতকে অলআউট করার লক্ষ্যে মাঠে বাংলাদেশ
টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ প্রথম দিনে দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহদী হাসান মিরাজের নৈপুণ্যে সুবিধাজনক অবস্থানে থেকে দিন শেষ করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩০৫ রান।
২১ রান করে উইকেটে আছেন রবিচন্দন অশ্বিন, ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা কুলদ্বীপ যাদব সঙ্গ দিচ্ছেন তাকে। এর আগে প্রথম দিন শেষে ২৭৮ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ভারতীয় দল।