০৯ ডিসেম্বর ২০২২, ২০:৫৯

দেখে নিন ব্রাজিল-ক্রোয়েশিয়ার চূড়ান্ত একাদশ

  © ফাইল ছবি

বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার। এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

এই ম্যাচে ফেবারিট থাকবে ব্রাজিল। কেননা ক্রোয়েশিয়া গত বিশ্বকাপের ফাইনাল খেলা দল হলেও মুখোমুখি লড়াইয়ে কখনই হারাতে পারেনি ব্রাজিলকে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে চারবার মোকাবেলা করেছে ক্রোয়েশিয়াকে। একবারও ক্রোয়াটরা হারাতে পারেনি সেলেসাওদের। তিনটি ম্যাচে জিতেছে ব্রাজিল, একটি হয়েছে ড্র।

ব্রাজিল কোচ তিতে আসরে প্রথমবার অপরিবর্তিত একাদশ নিয়ে নামছেন। ইনজুরির কারণে সার্বিয়ার ম্যাচের একাদশ সুইসদের বিপক্ষে খেলাতে পারেননি তিনি। ক্যামেরুনের বিপক্ষে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন। দক্ষিণ কোরিয়া ও ক্রোয়েশিয়া ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছেন তিতে। 

ব্রাজিলের একাদশ: অ্যালিসন (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মারকুইনহোস, দানিলো, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, নেইমার জুনিয়র, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

ক্রোয়েশিয়ার একাদশ: ডমিনিক লিভাকোভিচ, জোসিপ জুরানোভিচ, ডিজান লভরেন, জোসকো জিভারদিওল, বোর্না সোসা, মাতেও কোভাচিক, মার্সেলো ব্রোজোভিচ, লুকা মডরিচ, আন্দ্রেজ ক্রামারিচ, মারিও পাসালিক, ইভান পেরিসিচ।