পেনাল্টি শুট আউটে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

০৫ ডিসেম্বর ২০২২, ১১:৪০ PM

© সংগৃহীত

পেনাল্টি শুট আউটে জাপানকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ জাপানের ৩ টি শট ঠেকিয়ে দেন। 

চলমান কাতার বিশ্বকাপের প্রথম কোনো ম্যাচ টাইব্রেকারে গড়ালো। আল জানুব স্টেডিয়ামে জাপান-ক্রোয়েশিয়ার ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের সমতায় শেষ হলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। এটিই এ বিশ্বকাপের প্রথম ম্যাচ যেটি অতিরিক্ত ৩০ মিনিট সময়ে গড়ালো। কিন্তু, অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।

সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় ক্রোয়েশিয়া-জাপানের নকআউট রাউন্ডের ম্যাচ। এ ম্যাচের প্রথমার্ধে মায়দার গোলে লিড পায় ব্লু সামুরাইরা। এরপর, দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ইভান পেরিসিচের গোলে সমতা ফেরায় ক্রোয়াটরা।

এরপর, আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সে সময়েও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।

বৈষম্যবিরোধী ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধা…
  • ০৫ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ২ জনের, সন্দেহজনক আরও ১০
  • ০৫ এপ্রিল ২০২৬
তেল খনি ও জ্বালানি অবকাঠামোয় হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে ওপ…
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি ট্র…
  • ০৫ এপ্রিল ২০২৬
চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ, এনসিপি-জামায়াতের উদ্দেশ্যে যা …
  • ০৫ এপ্রিল ২০২৬
মাইক ও শব্দ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মু…
  • ০৫ এপ্রিল ২০২৬