আর্জেন্টিনার ৩১ জনের বিশ্বকাপ দলে যারা
আগামী ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এক সপ্তাহ আগেই সব দেশকে স্কোয়াড ঘোষণার সময় বেঁধে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যেই দল ঘোষণা করেছে ব্রাজিল-ডেনমার্ক। এবার আর্জেন্টিনার পালা। দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রাথমিক দলের ৪৬ জন ফুটবলার থেকে ১৫ জনকে কমিয়ে ৩১ জনের দল ঘোষণা করেছে। এই ৩১ জন থেকেই ১৪ নভেম্বর আরো ৫ জন বাদ দিয়ে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
ফিফার নিয়ম অনুযায়ী, প্রথম ম্যাচের এক সপ্তাহ আগ পর্যন্ত খেলোয়াড় তালিকা চূড়ান্ত করার সুযোগ পাবে দলগুলো। ইঞ্জুরিতে থাকা কয়েকজন খেলোয়াড়ের জন্য অপেক্ষা করতে শেষ সময়ের সুযোগটি নিচ্ছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।
এক টুইট বার্তায় আর্জেন্টিনার রেডিও কন্টিনেন্টাল এবং ইএসপিএনের সাংবাদিক স্তেফান এদুল জানিয়েছেন, আগামী ১৪ নভেম্বর আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ২৬ জন থাকবেন চূড়ান্ত দলে।
মূলত কয়েকজনের ছোটখাটো চোট এবং ডিফেন্ডার ৯ জনের বদলে ৮ জন নিয়ে একজন বাড়তি মিডফিল্ডার বা ফরোয়ার্ড যোগ করবেন কি না-এই সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন আর্জেন্টাইন কোচ। তবে এরই মধ্যে গতকালই বেশ কয়েকজন খেলোয়াড়কে তিনি নিশ্চিত করেছেন তারা কাতারে যাচ্ছে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ব্রাজিল (তালিকা)
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনা
মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জোভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস
ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।
প্রসঙ্গত, ২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, প্রতিপক্ষ সৌদি আরব। সি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।