০৭ নভেম্বর ২০২২, ১৯:০৫

আন্তঃবিভাগ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন আইইউটি বিটিএম

ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন আইইউটি বিটিএম  © টিডিসি ফটো

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির আন্তঃডিপার্টমেন্ট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) আইইউটি ইমপালস মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ১ম ম্যাচ। এতে বিশ্ববিদ্যালয়ের ৬ টি ডিপার্টমেন্টের (বিটিএম, সিএসই, ইইই, এমপিই, সিইই, টিভিই) ৬ টি দল অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের গত বছরের ফাইনালিস্ট  কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বিজনেস এন্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়। উদ্বোধনী ম্যাচে সিএসই এর দল কে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুরু বিটিএম এর দল। 

আরও পড়ুন: ঢাকায় বসছে এবারের প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ, উদ্বোধন মঙ্গলবার

৭ অক্টোবর সোমবারে সকল দলকে মোকাবেলা করে ফাইনালে আবারও মুখোমুখি হয় সিএসই ও বিটিএম দল। পুরো ম্যাচে বিটিএম এর সাক্ষরের একমাত্র গোলে  আবারো চ্যাম্পিয়ন হয় বিটিএম। পুরো টুর্নামেন্টে একমাত্র বিটিএম এর দল অপরাজিত ছিলো। গত বছরেও তারা চ্যাম্পিয়ন ছিল। তবে, পুরো ম্যাচেই দুর্দান্ত ছিলো বিটিএম গোলকিপার শাফিক আব্দুল্লার পারফরম্যান্স। 

আর এই ম্যাচের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিটিএম ফুটবল দল থেকে আনুষ্ঠানিক বিদায় নেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী আয়াজ, রাশেদ, তামজিদ, আবরার, ফিদা ও শুভ।