০৬ নভেম্বর ২০২২, ১২:৫৫

পর পর দুই ওভারেই ফিরে গেলেন বাবর-রিজওয়ান

বাবর-রিজওয়ান  © সংগৃহীত

পাকিস্তানের ওপেনারদের পাওয়ার প্লের মধ্যে আটকাতে না পারলেও পর পর দুই ওভারেই সাজঘরে ফিরে গেলেন বাবর-রেজওয়ান। 

১১তম ওভারে বাবরকে ফিরিয়ে দিয়ে ওপেনিং জুটি ভাঙেন নাসুম। অফ স্টাম্পের বাইরে সরে গিয়ে স্লগ করতে গিয়েছিলেন বাবর, তবে লিডিং এজে ক্যাচ গেছে শর্ট থার্ডে। সেখানে ভুল করেননি মোস্তাফিজুর রহমান। পাকিস্তান অধিনায়ক আজ ফিরেছেন ৩৩ বলে ২৫ রান করে।

এর পরের ওভারেই আঘাত করেন ইবাদত। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁড়েছিলেন রিজওয়ান, পয়েন্টে ভালো ক্যাচ নিয়েছেন নাজমুল। ৫ বলের মধ্যে ২ উইকেট পায় বাংলাদেশ। রিজওয়ান ফিরেছেন ৩২ বলে সমান রান করে।

রিপোর্ট লিখা পর্যন্ত পোকিস্তানের সংগ্রহ ১৩ ওবার ১ বলে ৮০ রান।