০১ মার্চ ২০২০, ১৫:৪০

দিল্লিতে দাঙ্গার প্রতিবাদে শাহবাগে স্কুলছাত্রের একক প্রতিবাদ

  © টিডিসি ফটো

প্রতিদিন ক্লাস শেষ করে বাড়িতে যান তিনি। তবে আজকের চিত্রটি ছিল একটুৃ ভিন্ন। ক্লাস শেষ করে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে গেলেন শাহবাগের ব্যস্ততম এলাকায়। কাধে ব্যাগ, গায়ে জড়ানো স্কুল ড্রেস আর হাতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ান রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র মিরাজ।

সম্প্রতি ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতনসহ মসজিদ-মাদ্রাসায় আগুন দেয়ার প্রতিবাদে রবিবার দুপুরে তিনি শাহবাগ মোড়ে দাঁড়িয়ে একাই প্রতিবাদ জানান।

তার প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘তোমার ধর্ম তোমামে মসজিদ ভাঙ্গতে শিখিয়েছে, আমার ধর্ম আমাকে মন্দির ভাঙ্গতে নিষেধ করেছে’।