উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহর লন্ডন, এশিয়ার সেরা টোকিও

২৬ জুলাই ২০২৩, ১০:৫৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ছবি

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহর মনোনীত হয়েছে যুক্তরাজ্যের শহর লন্ডন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে জাপানের টোকিও ও দক্ষিণ কোরিয়ার সিউল। সদ্য প্রকাশিত ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছে এ তথ্য। এবারের ২০২৪ সালের র‍্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য বিশ্বের সেরা ১৬০টি শহরের তালিকা প্রকাশ করেছে শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএস।

কিউএস সেরা স্টুডেন্ট সিটিস র‌্যাঙ্কিং থেকে পড়ুয়ারা স্বাধীনভাবে তাদের পড়াশোনার গন্তব্য বেছে নেওয়ার তথ্য পান নানা বিষয়ে, যেমন থাকার খরচ, জীবনযাত্রার মান, বিশ্ববিদ্যালয়ের মান এবং আগের পড়ুয়াদের অভিজ্ঞতা। তালিকায় সবার ওপরে রয়েছে লন্ডন। চার বছর ধরে এই জায়গা ধরে রেখেছে ব্রিটেনের রাজধানী। কিংস কলেজ লন্ডন এবং ইউসিএল (ইউনিভার্সিটি কলেজ লন্ডন) সহ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমিক প্রতিষ্ঠানগুলোর আবাসস্থল এই শহরে।

অন্তত আড়াই লাখ জনসংখ্যা এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে থাকা অন্তত দুটি বিশ্ববিদ্যালয় থাকলে সেই শহরকে এই র‌্যাঙ্কিংয়ের আওতায় আনা হয়। ২০১৯ সাল থেকে শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে। তবে করোনার কারণে ২০২০ ও ২০২১ সালের র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়নি।

৬টি মানদণ্ডের ভিত্তিতে ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিং করা হয়। এগুলো হলো- ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস; স্টুডেন্ট মিক্স, ডিজায়ারেবিলিটি, এম্প্লয়ান এক্টিভিটি, এফোর্ডেবিলিটি এবং স্টুডেন্ট ভয়েস।

মোট স্কোর ১০০-এর মধ্যে ১০০ পেয়ে লন্ডন তালিকায় সবার শীর্ষে। এরপর জাপানের টোকিও ৯৮, দক্ষিণ কোরিয়ার সিউল ৯৬.৭ পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। এরপর সেরা দশে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন (স্কোর ৯৭.৩), জার্মানির মিউনিখ (৯৭.১), ফ্রান্সের প্যারিস (৯৬.৩), অস্ট্রেলিয়ার সিডনি (৯৬.২), জার্মানির বার্লিন ও সুইজারল্যান্ড (৯৫) এবং যুক্তরাষ্ট্রের বুস্টন।

তালিকায় এবার এশিয়ার ৪৯টি শহরের নাম এসেছে। তালিকায় সবার শীর্ষে রয়েছে টোকিও। এতে ভারতের তিনটি ও বাংলাদেশের একটি শহরের স্থান হলেও পাকিস্তানের কোন শহর তালিকায় জায়গা হয়নি। ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিংয়ে একবারে তলানিতে রয়েছে বাংলাদেশের ঢাকা শহরের নাম। বিশ্বের সেরা ১৬০টি শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪৯তম।

পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ২৩ জুলাই ২০২৬
ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মী আ…
  • ২৩ জুলাই ২০২৬
মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিলেন কাসেমিরো
  • ২৩ জুলাই ২০২৬
‘আমি জগন্নাথের শের’— বলে জবি শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার …
  • ২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন যেসব ফুট…
  • ২২ জুলাই ২০২৬
রান্না করতে গিয়ে সবুজ হয়ে গেল গরুর মাংস, থানায় অভিযোগ
  • ২২ জুলাই ২০২৬