০২ নভেম্বর ২০২১, ১২:৩৮
ঢাবির ‘খ’ ইউনিটে তৃতীয় নটরডেমের খালিদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর ‘খ’ ইউনিটে পাসের হার ১৬.৮৯ শতাংশ।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
এবার ‘খ’ ইউনিটে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ খালিদ খান নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। তার প্রাপ্ত নাম্বার ৭৪ দশমিক ৭৫। এইচএসসি ও এসএসসিসহ মোট প্রাপ্ত নাম্বার ৯৪ দশমিক ৭৫। ১২০ নম্বরের মধ্যে। রাজধানীর নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ঢাবিতে ভর্তি পরীক্ষা দেন তিনি।