১৫ অক্টোবর ২০২৩, ১৫:৫২

ফাজিলের তিন বর্ষের ফল কাল

ফাজিলের তিন বর্ষের ফল কাল  © ফাইল ছবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা-২০২১ এর ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে। রবিবার (১৫ অক্টোবর) আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রয়ক এ কে এম আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা-২০২১ এর ফলাফল আগামীকাল সোমবার (১৬ অক্টোবর) প্রকাশ করা হবে। দুপুর ২টার পরে ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন: মাদ্রাসার ইংরেজি-বাংলা শিক্ষকদের নিয়োগ যোগ্যতা সংশোধন

এর আগে গত ২৯ জুলাই থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা-২০২১ এর পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হয় ২৭ আগস্ট।