২৮ জুলাই ২০২৩, ২৩:১৭

কেন্দুয়ার  ৮ বিদ্যালয়ে শতভাগ পাস 

ফলাফল পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস  © টিডিসি ফটো

এসএসসি ও সমমানের পরীক্ষায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৮টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শুক্রবার (২৮ জুলাই) সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার এ ফলাফল প্রকাশিত হয়েছে।

ফলাফলে দেখা যায় উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় মোট ৩ হাজার ৪৫৫ জন অংশগ্রহণ করেন। কৃৃৃতকার্য হন  ৩ হাজার ১০ জন এবং অকৃতকার্য হন ৪৪৫ জন, পাসের হার ৮৭ দশমিক ১২ শতাংশ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৩৭৮ জন।

দাখিল পরীক্ষায় ৭৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১৪ জন কৃৃৃতকার্য এবং ২৮০ জন অকৃতকার্য হয়েছেন। পাসের হার-৬৪.৭৪%। জিপিএ ৫ পেয়েছেন ১১ জন।

কারিগরি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫০ জন। কৃৃৃতকার্য হয়েছেন ৩২৭ জন, অকৃতকার্যের হয়েছেন ১৩ জন। পাসের হার-৯৩.৪৩%। জিপিএ ফাইভ পেয়েছেন ৫৫ জন।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে এসএসসিতে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ,গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়,পুবাইল বালিকা উচ্চ বিদ্যালয় এবং হাসিনা-সাহিদ মাধ্যমিক মডেল একাডেমি, মোট ৪টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
 
দাখিল পরীক্ষায় কৈলাটি দাখিল মাদ্রাসা থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে  এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৩টি-  বানেটেক কারিগরি কলেজ, ওরিয়েন্ট টেকনিক্যাল ও বিএম কলেজ এবং আশুজিয়া জয়ানাথ করোনেশন ইনস্টিটিউট থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।  

কেন্দুয়া উপজেলা  শিক্ষা কর্মকর্তা সাইফুল আলমের কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ফলাফল মোটামুটি সন্তোষজনক। উপজেলার ৮টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে দাখিলের ফলাফল ভাল নয়। আরো ভাল হওয়ার দরকার ছিল।