দু’বেলা খাওয়ার ব্যবস্থা থাকলে হয়তো ভেঙে পড়তে হত না কাজলকে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর নিজ মেসের রুমে থেকে গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে "বাড়ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যা" ভিডিও প্রতিবেদনে একজন ফেসবুক ব্যবহারকারীর শেয়ার করা পোস্টের নিচে ওই শিক্ষার্থীর মন্তব্য করেছিলঃ
"বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট পাশ না করলেও আমাদের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হোক। দুই বেলা খাওয়া ও থাকার ব্যবস্থা থাকলে হয়তো বা আমাদের এতো ভেঙ্গে পরা লাগে না।"
আত্মহুতি দেয়া ওই শিক্ষার্থীর নাম কাজল মন্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের পাশেই হলরোডের এক মেসে। তার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়।
এ ঘটনায় কাজলের নিকট বন্ধুরা ধারণা করছেন, কাজল বেশকিছু দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিষণ্ণতায় ভুগছিলেন। এরই জের ধরে আজ তিনি গলায় ধুতি পেচিয়ে আত্নহত্যা করতে পারেন বলে মনে করেন সহপাঠীরা।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ফেসবুকে শেষ স্টোরি ছিল নিজের ছবি দিয়ে 'I wanna come but again properly'।