অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের বাবার মৃত্যুতে শিক্ষক পরিষদের শোক
ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের বাবা বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত এজিএম শ্রী হরদাস ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কলেজ শিক্ষক পরিষদ।
বৃহস্পতিবার (২৬ মে) ইডেন মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা ইডেন কলেজ পরিবার কায়মনো বাক্যে মহান সৃষ্টিকর্তার কাছে উনার বিদেহী আত্মার অপার শান্তি ও সদগতি প্রার্থনা করছি। শোকসন্তপ্ত অধ্যক্ষ মহোদয় ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা যেন অধ্যক্ষ মহোদয় ও তাঁর পরিবারকে এই শোক সহ্যের শক্তি দান করেন, সতত সেই প্রার্থনা করছি।
আরও পড়ুন: ইডেন অধ্যক্ষের বাবার মৃত্যু
এর আগে গত ২৫ মে (বুধবার) বেলা ১: ০৬ মিনিটে শ্রী হরদাস ভট্টাচার্য তার মেয়ের সরকারি বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।