১৭ মার্চ ২০২১, ১৯:৪৮

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে খুবি ছাত্রের সম্পাদনায় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

  © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী আশিক বিশ্বাসের সম্পদনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে 'কোরক' সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা "তোমারই প্রতিধ্বিনি প্রাণে বাজে" মোড়ক উন্মোচিত হয়েছে।

আজ বুধবার ১৭মার্চ বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মোড়ক উন্মোচন হয়। এরপর সূচনা বক্তব্য রাখেন সম্পাদক আশিক বিশ্বাস। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই সাহিত্য পত্রিকা বের করতে পারছি এজন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনান্য অতিথিদের বক্তব্যে বঙ্গবন্ধুর রাজনৈতিকদর্শন ও কর্মের প্রতি আলোকপাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ অসিত বরণ ঘোষ, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক দিলীপ দত্ত, বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল ফজল, প্রভাষক অন্তরা বিশ্বাস, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ্যাডভোকেট মিনা মিজানুর রহমান, নাগরিক পরিষদের প্রধান অ্যাডভোকেট কুদরত ই খুদা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ও উপস্থিত ছিলেন।