১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৯
জবিতে বঙ্গবন্ধু ম্যারাথনের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় রবিবার (১৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
জবির ভাষা শহীদ রফিক ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (অর্থ ও হিসাব) সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর ওয়েবসাইট (www.dhakamarathon.com.bd) ভিজিট করে অথবা মোবাইল অ্যাপস (BSMDM 2021) এর মাধ্যমে নিবন্ধনকারী দৌঁড়বিদরা ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহণ করতে পারবেন।