বিনামূল্যে ল্যাপটপ পেলেন বিইউপির ৩৪ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স (এফএএসএস) কর্তৃক ৩৪ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেরকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণকরা হয়।
বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্সের (এফএএসএস) ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিম, এনডিসি, পিএসসি, জি+, পিএইচডি উপস্থিত থেকে এসব ল্যাপটপগুলো বিতরণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট অনুষদেরশিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিইউপি করোনা মহামারির শুরু থেকেই অনলাইনে ক্লাস পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হয়।