৩০ ডিসেম্বর ২০২০, ১৪:৪০
রাবির উপ-উপাচার্যের মৃত্যুতে ববি উপাচার্যের শোক
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ অধ্যাপক ড. আতফুল হাই শিবলী-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।
এক শোক বার্তায় উপাচার্য বলেন, ড. আতফুল হাই শিবলী শুধু একজন বিশিষ্ট ইতিহাসবিদ ও শিক্ষাবিদই ছিলেন না, তিনি ছিলেন বহু গুনের অধিকারী। এমন একজন বিশিষ্টজনের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়।
উপাচার্য মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।