বিইউপির নতুন ভিসি মেজর জেনারেল মােশফেকুর রহমান
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-৩১১৫ মেজর জেনারেল মােঃ মােশফেকুর রহমান, এসজিপি, এসুইউপি, এনডিসি, পিএসসি।
আগামী ৩ বছরের জন্য তাকে এ দায়িত্ব দিয়ে সোমবার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আইন, ২০০৯ এর ১১ (১) ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-৩১১৫ মেজর জেনারেল মােঃ মােশফেকুর রহমান, এসজিপি, এসুইউপি, এনডিসি, পিএসসিকে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিমােক্ত শর্তে নিয়ােগ করা হলাে:
১) ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়ােগের মেয়াদ ৩ বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
২) ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন।
৩) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভােগ করবেন।
৪) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
৫) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়ােজনে যে কোনাে সময় এ নিয়ােগ বাতিল করতে পারবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।