মহান বিজয় দিবস উপলক্ষে বেরোবিসাসের শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। আজ বুধবার(১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইভান চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৌম্য সরকার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও দৈনিক অধিকারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ জনি এবং একুশে টিভি অনলাইনর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিপন তালুকদার।
প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা অর্পন করেন।