১৫ ডিসেম্বর ২০২০, ১৬:২১

জাতীয় বিশ্ববিদ্যালয়: স্থগিত থাকা ৪র্থ বর্ষের পরীক্ষা ১৬ জানুয়ারি শুরু

  © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া অবশিষ্ট পরীক্ষাগুলো আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।