০৪ নভেম্বর ২০২০, ১৯:০৩

ঢাকা কলেজে চার উন্নয়ন কাজের উদ্ধোধন

  © টিডিসি ফটো

ঢাকা কলেজে আধুনিকায়নের অংশ হিসেবে চারটি উন্নয়ন কাজের উদ্ধোধন করেছেন অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ৷ আজ বুধবার (৪ নভেম্বর) বিকালে উন্নয়ন কাজ শেষ হওয়ায় ‘হল স্বাধীনতা চত্বর, ঢাকা কলেজ মাঠ-২, একাডেমিক ভবনের নিরাপত্তা বেষ্ঠনী ও বাস ডিপো প্রকল্পের উদ্ধোধন করেন তিনি৷

উদ্বোধন অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, ঢাকা কলেজ তার অতীত ঐতিহ্য ফিরে পাবে৷ অবকাঠামোগত উন্নয়ন কাজ চলমান থাকবে৷ ঢাকা কলেজকে একটি আধুনিক ঢাকা কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে৷” এসময় আগামীর উন্নয়ন কাজের পরিকল্পনা হিসেবে শিক্ষার্থীদের জন্য দশ তলা আবাসিক হল,শিক্ষকদের জন্য দশ তলা কোয়ার্টার ভবন, শহীদ মিনার কমপ্লেক্স, টেনিস গ্রাউন্ড আধুনিকায়নের কথা উল্লেখ করেন তিনি৷ চলমান উন্নয়ন কাজে সহয়তার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ধন্যবাদ জানান তিনি৷

উদ্ধোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম, ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মঈনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, আবাসিক হলের তত্ত্বাবধায়কগণসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷