ফ্রান্স ইস্যুতে সরকার চুপ কেন, প্রশ্ন ইশার
ফ্রান্স ইস্যুতে সরকারের নিরপেক্ষ অবস্থানের সমালোচনা করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা বলছে, সরকারকে অনতিবিলম্বে ফ্রান্স ইস্যুতে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। তা না করলে এদেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
আজ রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ (সঃ)-এর অবমাননার প্রতিবাদে ইশা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তরা একথা বলেন।
এসময় বক্তারা বলেন, ফ্রান্স সরকার যখন রাষ্ট্রীয় মদদে মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে তখন সরকার নিরপেক্ষ অবস্থান নেয়। একটা বিবৃতি পর্যন্ত দেয়না। এটা মেনে নেয়া যায় না। ঐতিহাসিক ভাবে আমরা যেমন বাঙালি, তেমনি ধর্মের দিক থেকে আমরা মুসলমান। তাই মহানবী(স) ইস্যুতে কোন কথা না বলে চুপ থাকা সচেতন মানুষের কাজ হতে পারে না।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস. এম. তৌহিদ বাশার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ মাহবুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন বশেমুরবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক রাজন শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল-মামুন,সহ-সভাপতি আব্দুর রহীম, ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশণা সম্পাদক গাজী রেদোয়ান, ববি শাখার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ,সহ-সভাপতি মুহাম্মাদ শাহীন মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হাসিবুল হোসেন, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মনিরুজ্জামান, দফতর সম্পাদক মুহাম্মাদ খালিদ হাসান,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু রায়হান, ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মাদ রাশেদুল ইসলামসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, সম্প্রতি ফ্রান্সের সার্লি এবদো ম্যাগাজিনের পক্ষ থেকে নবী (সঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করলে ফ্রান্সসহ বিশ্বের মুসলমানরা এর বিরোধীতা করে। সেক্যুলার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো বলেন,বিশ্বে মুসলিম ধর্ম-সংকটময় ধর্ম। বিশ্বের দরবারে ইসলামওফোবিয়া উস্কে দিয়ে আন্দোলনকারীদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যা দিয়ে রাষ্ট্রীয় ভাবে নবী (সাঃ)-এর কটাক্ষ করা শুরু করে ফ্রান্স সরকার।