১২ অক্টোবর ২০২০, ১৩:২৫

খুবির নতুন প্রো-ভিসি অধ্যাপক হোসনে আরা

অধ্যাপক ড. হোসনে আরা  © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হোসনে আরা। অধ্যাপক ড. হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের অধ্যাপক। আগামী চার বছরের জন্য প্রতিষ্ঠানটির উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন তিনি।

আজ সোমবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়ির সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রসঙ্গত, স্বাধীনতা শিক্ষক পরিষদ খুবি শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. হোসনে আরা।