২৭ জুলাই ২০২০, ২০:৩০
ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের পাশে ভিসিডিএস
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (কুভিক) এর অসহায় কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)। সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার (২৬ জুলাই) কলেজের ৩৫ জন বেসরকারি কর্মচারীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
উপহার সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভিসিডিএসের প্রধান পৃষ্ঠপোষক ও কুভিক অধ্যক্ষ মোঃ রুহুল আমিন ভূঁইয়া, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ভিসিডিএস সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সুমন রানা ও ফারজানা নিশাতসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ। এই কার্যক্রমের আহবায়ক ছিলেন ভিসিডিএসের শাহ নূর কিবরিয়া সুজন।
অধ্যক্ষ রুহুল আমিন ভূইয়া সংক্ষিপ্ত বক্তব্যে যেসব শিক্ষক ও শিক্ষার্থীরা সহযোগিতা করেছেন তাদের শুভেচ্ছা জানান।