২৭ এপ্রিল ২০২০, ২২:৩১

করোনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর মৃত্যু

  © সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক কর্মচারী (৫০) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আজ সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ড্রাইভার ও জরুরি চিকিৎসার কাজে নিয়োজিত ছিলেন তিনি।

কর্মচারীর পারিবার সুত্রে জানা গেছে, সম্প্রতি ওই কর্মচারী জবির এক শিক্ষকের সাথে রাজধানীর আজগর আলী মেডিকেল হাসপাতাল ও কলেরা হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি ঘটলে ২১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরদিন ২২ এপ্রিল তার ‘করোনা পজিটিভ’ বলে জানায়। এরপর থেকে তিনি মুগদা হাসপাতালের আইসোলেশনে ছিলেন।

তারা আরও জানান, তিনি আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। যার কারণে উচ্চ ঝুঁকিতে আছেন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। 

এ বিষয়ে জবির প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ওই কর্মচারীর মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। যেকোন সহায়তায় আমরা তার পরিবারের পাশে থাকবো।