২৫ টাকায় হ্যান্ড স্যানিটাইজার দেবে কুবির ফার্মেসি বিভাগ
করোনা ভাইরাস প্রতিরোধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে ২৫ টাকায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে মোট ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে বলে জানা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ফার্মেসি বিভাগের অর্থায়নে নিজস্ব ল্যাবে এ স্যানিটাইজার তৈরি করে তারা।
জানা যায়, সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফরমূলা অনুসরণ করে বিনামূল্যে ২৯০টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। এমন উদ্যোগে ব্যাপক প্রশংসিত হওয়ায় উপাচার্যের নির্দেশক্রমে ৫০ হাজার টাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সহায়তা দেয়া হয়। রাত জেগে মোট ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে ফার্মেসী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিভাগটির সহকারী অধ্যাপক মো. এনামুল হক বলেন, ‘শিক্ষকদের সহায়তায় রাত জেগে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। প্রাথমিকভাবে সোমবার আমরা ২৯০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। উপাচার্য সহযোগিতায় আরও ১০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে তারা। আগামীকাল মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সবার মাঝে স্বল্পমূল্যে বিতরণ করা হবে।