১৬ মার্চ ২০২০, ১৫:৪১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ

করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সকল বিভাগ ও প্রশাসনিক দপ্তর যথারীতি খোলা থাকবে।

আজ সোমবার রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।