১৩ মার্চ ২০২০, ১৪:০১

করোনা সচেতনতায় জিয়া হল সংসদের উদ্যোগ

  © টিডিসি ফটো

করোনা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও করোনায় ইতিমধ্যে তিনজন আক্রান্ত হয়ে দুজন সুস্থতার খবর পাওয়া গেছে। এদিকে, করোনা সচেতনতায় ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হল প্রশাসনের উদ্যোগে হলের প্রতিটি রুমে বিতরণ করা হচ্ছে সচেতনমূলক সামগ্রী লিকুইড হ্যান্ডওয়াশ, ন্যাপকিন, সচেতন মূলক লিফলেট।

বিষয়টি নিশ্চিত করেছেন জিয়া হল প্রাধ্যক্ষ জিয়া রহমান। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হেল্প রিস্ক বড় রিস্ক। করোনা সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। প্রত্যেকের উচিত সবার জায়গা থেকে সচেতন থাকা।শিক্ষার্থীদের মধ্যে সচেতনতায় আমরা প্রতিটিরুমে লিকুইড হ্যান্ডওয়াশ, ন্যাপকিন সচেতন মূলক লিফলেট বিতরন করছি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে চার হাজার ৬০০ জন মারা গেছে। আর বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই ভাইরাস। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সোয়া লাখে।