০৭ মার্চ ২০২০, ১৬:৪৭
জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার(৭ মার্চ) সফলভাবে ছয় দিনব্যাপী নাট্যপার্বন শেষে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠিত হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রত্মতত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, সহ-সভাপতি দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম রাব্বানী।
এছাড়া কমিটিতে অন্যান্য দায়িত্বে রয়েছেন সাধারণ সম্পাদক গণিত বিভাগের শিক্ষার্থী জাহিদ আল হাসান, সহসাধারণ সম্পাদক পদে মুজিবর রহমান শিশির ও ফারহান সাকিব সক্রেটিসকে মনোনীত করা হয়েছে।
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক শতাব্দী রায়, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি, অর্থ সম্পাদক মহসিন আলম, দপ্তর সম্পাদক মাহফুজুল ইসলাম, প্রচার সম্পাদক ওমর ফারুক এবং পূর্বা ড্রং সহ-প্রচার সম্পাদক করা হয়েছে।