বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থিত প্রতিকৃতিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হুসাইন রাজন বলেন, ‘৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার চূড়ান্ত বার্তা জনগনের কাছে পৌঁছে দেন। তিনি এ দিন ঘোষণা দেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়।
এই সময় উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, বায়েজিদ রানা কলিংস ও আজিজুর রহমান লিলু, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডল, পঙ্কজ কুমার দাস, আকলিমা আক্তার এশা, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আহসান হাবীব মিরাজ, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসাইন, সহ-সম্পাদক সোহেল ও ছাত্রলীগ নেতা জুবায়ের, রাজন, আমরিন তৃষা, সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান রিজু, এনাম প্রমুখ।