০৬ মার্চ ২০২০, ১৫:৩৪

জাবির ২৩ ব্যাচের রজতজয়ন্তী উৎসব

  © টিডিসি ফটো

‘২৩ এর পচিঁশ, বন্ধু হয়ে থাকিস’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৩ ব্যাচের শিক্ষার্থীরা রজতজয়ন্তী উৎসব পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ মিলেমিশে একটা পারিবারিক বন্ধন ও আবহ তৈরি করেছেন। এই বন্ধনের টানে দূর-দূরান্ত থেকে তাঁরা সকলেই ছুটে আসেন প্রিয় ক্যাম্পাসে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে-বিদেশে যেখানেই যান, সেখানেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন।’

এসময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘আমরা প্রাক্তন শিক্ষার্থীদের পেয়ে খুবই আনন্দিত হই। এই মিলনের সুতা ধরে আমরা ফিরে যাই স্মৃতিময় অতীতে। সেই অতীত আমাদের খুবই আবেগপ্রবণ করে তোলে।’

অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এর পরিচালনায় রজতজয়ন্তীর আহবায়ক ড. কাজী জাকির হোসেন বলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্বের ধারা চির- অমলিন। এই বন্ধুত্ব হৃদয়ে ধারণ করে আমরা একে অপরের পাশে থাকি। এটাই জাহাঙ্গীরনগরের বৈশিষ্ট্য।’

শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিদের সুদূঢ় বন্ধনের অঙ্গীকারের মধ্যদিয়ে পালিত দিনব্যাপী এ উৎসবে আরো ছিলো র‌্যালি, ক্যাম্প ফায়ার, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।