২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৩

বিইউপির নতুন ভিসি মেজর জেনারেল আতাউল হাকিম

  © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৬৬৬ মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউ, পিএসসি। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ অনুযায়ী বিইউপির উপাচার্য পদে নিয়োগকৃত বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৯৫০ মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই-কে উপাচার্য পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৬৬৬ মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউ, পিএসসিকে আগামী তিন বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হল।