০৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৪

যুবাদের বিশ্বজয়ে ইবি ক্যাম্পাসে আনন্দ মিছিল

  © টিডিসি ফটো

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মত বাংলাদেশ বিশ্বকাপ জয় করায় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সমানে থেকে এ মিছিল বের করেন তারা। এরপর মিছিলে যোগ দেন বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ ইউকেটে হরানোয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়ে এ আনন্দ মিছিল করেন তারা। এসময় মিছিলে বিভিন্ন শ্লোগান ও আতশ বাজি ফুটাতে দেখা যায় শিক্ষার্থীদের।

পরে মিছিলটি ক্যাম্পাসের পশ্চিম পাড়াখ্যাত মেয়েদের আবাসিক হল এলাকাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া মোড়ে গিয়ে শেষ হয়। এসময় আনন্দ মিছিলে বিভিন্ন আবাসিক হলের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রথমবারের মত বিশ্বকাপ জয় করে বাংলাদেশ। ফাইনালে বৃষ্টি আইনে ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ নিজেদের করে নেয় বাংলাদেশ।