০৯ জানুয়ারি ২০২০, ১৬:৩০

চবির নতুন সহকারী প্রক্টর জিয়াউল ইসলাম

অধ্যাপক এস এ এম জিয়াউল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এস এ এম জিয়াউল ইসলাম। বৃহস্পতিবার তিনি সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেন।

চবি প্রক্টর এস এম মনিরুল হাসান সহকারী প্রক্টর পদে এস এ এম জিয়াউল ইসলামের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে আগামী এক বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়।

এর আগে ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এস এ এম জিয়াউল ইসলাম। তিনি ২০১৩ সালে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগদান করেন। ২০১৬ সালে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন।