০৫ জানুয়ারি ২০২০, ১৪:২২

শীতকালীন ছুটি শেষে ইবি খুলছে আজ

  © ফাইল ফটো

শীতকালীন ছুটি শেষে আজ রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলছে। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। তিনি জানান, শীতকালীন অবকাশ উপলক্ষে ১২ দিনের ছুটি শেষে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে এবং আগামীকাল সোমবার থেকে যথারীতি অনুযায়ী একাডেমিক কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, খৃষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে গত ২৩ ডিসেম্বর থেকে ক্লাস-পরীক্ষা এবং ২৪ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।