০৫ নভেম্বর ২০১৯, ২১:১৪

ছবিতে আজকের উত্তপ্ত জাবি ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক্ষ-শিক্ষার্থীদের উপর হামলা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এতে অন্তত ৩০ জন আহত হন। আজ মঙ্গলবার দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের দিনটি ঘটনাগুলো এক ধরণের আতঙ্কের সৃষ্টি করেছে। ঘটনাবহুল দিনটির স্থিরচিত্র ধরা পড়েছে দ্যা ডেইলি ক্যাম্পাসের ক্যামেরায়। এই মুহূর্তগুলো পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে-

উপাচার্য অপসারণের দাবিতে আন্দোলন
আন্দোলন

 

আন্দোলনকারীদের উপর হামলা

 

ছাত্রলীগের হামলায় আহত একজন

 

ছাত্রলীগের হামলায় আহত আন্দোলনকারী শিক্ষক

 

আহত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে

 

অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

 

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বাস আটকালে ছাত্রলীগের বাধা

 

ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে শিক্ষার্থীরা

 

শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়তে বিশেষ পরিবহণের ব্যবস্থা