মৌলভীবাজার কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মৌলভীবাজার সরকারি কলেজে শুরু হলো তিন দিনব্যাপি বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
রবিবার (০৩ নভেম্বর) সকালে কলেজে অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়।
ইংরেজি বিভাগের প্রধান নাজমীন ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. ফজলুল আলী। বিশেষ অতিথি ছিলেন- বিভাগীয় প্রধান দেবাশিষ দেবনাথ, অর্থনীতি বিভাগের প্রধান সৈকত আলম।
পড়ুন: মন্ত্রীর ওয়ালে ফেইক নিউজ!
সাধারণ ছাত্রছাত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী জাকের আহমেদ (অপু)। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তিনদিন ব্যাপি প্রতিযোগিতা মধ্যে রয়েছে- দলীয় গান, একক গান, নৃত্য, নাটিকা, বির্তক প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য, কবিতা আবৃতি।
আরো পড়ুন: ভারতে তাদের কেউ হারাতে পারলে বাংলাদেশই পারবে (ভিডিও)