০৩ নভেম্বর ২০১৯, ১৮:৩০

ঢাকা উত্তর-দক্ষিণ সিটির নির্বাচন জানুয়ারিতে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের তফসিল ১৫ নভেম্বরের পর ঘোষণা করা হতে পারে। দুই সিটিতে একই দিনে ইভিএমে ভোট হবে বলেও জানান তিনি।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব।

মো. আলমগীর বলেন, ঢাকা দুই সিটির নির্বাচন আগামী বছরের জানুয়ারি মাসে হবে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।