৩০ অক্টোবর ২০১৯, ১১:০১

আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব

  © টিডিসি ফটো

মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডা) একটি সামাজিক শিক্ষামূলক সংগঠন । ‘আমরা সবাই এক হব,আলোকিত সমাজ গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি ২০০৮ সালে মেহেরপুরের মুজিবনগরে প্রতিষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের শিক্ষামূলক যেকোনো প্রয়োজনে পাশে আছে সবসময়।

মেসডা সংগঠনটির বিভিন্ন শাখা আছে দেশের প্রতিটি সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তার একটি শাখা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

‘আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে গত সোমবার মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডা) এর চট্টগ্রাম বিশব্বিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সদ্য সাবেক সভাপতি মোঃ শাহেদুজ্জামান (শাহীন) এবং সাবেক সেক্রেটারি মোঃ নাজির আহমেদ ও উপদেষ্টা মন্ডলীর সবার আলোচনা সাপেক্ষে।

নবগঠিত কমিটিতে রসায়ন বিভাগের (১৫-১৬) সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ বানিয়াজ হোসেনকে সভাপতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (১৬-১৭) সেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ সহিবুল হক (আবির) সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। সাথে সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের (১৭-১৮) সেশনের দ্বিতীয় বর্ষের ছাত্র রাসেল মাসুম।

অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের (১৭-১৮) সেশনের দ্বিতীয় বর্ষের ছাত্র এম, জে, ফেরদৌস।  অনুষ্ঠানে সভাপতি মোঃ শাহেদুজ্জামান (শাহীন) এবং সাবেক সেক্রেটারি মোঃ নাজির আহমেদ ভাইকে বিদায় সংবর্ধনা জানানো হয়।