২৮ অক্টোবর ২০১৯, ২৩:১৫

চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম মনির

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মনিরুল ইসলাম হৃদয়। চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করা এই শিক্ষার্থী চবির ২০১৯-২০ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষায় সর্বমোট ১২০ এর মধ্যে ১০৩ নাম্বার পেয়ে শীর্ষস্থান দখন করেন। সোমবার এই ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাশের হার ৩৬.৯৪ শতাংশ।

জানা যায়, মনিরুল ইসলাম মাধ্যমিকে জিপিএ ৫.০০ পেলেও উচ্চ মাধ্যমিকে ৪.৮৬ পেয়েছেন। ফলে ভর্তি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টে ২০ এর মধ্যে ১৯ দশমিক ৭৮০ নাম্বার যোগ হয়।আর ভর্তি পরীক্ষা দিয়ে ১০০ এর মধ্যে ৮৪ নাম্বার পান তিনি। এর মধ্যে তিনি বাংলায় ৩০টি, ইংরেজিতে ৩২টি এবং সাধারণ জ্ঞানে ২৫টি সঠিক উত্তর দিয়ে সর্বচ্চ ৮৪ মার্ক পেয়েছেন।