০৩ অক্টোবর ২০১৯, ১৪:৩৫

বঙ্গবন্ধু হত্যা মামলা নিয়ে ববিতে সেমিনার

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আইন বিভাগের উদ্যোগে ‘বঙ্গবন্ধু হত্যা মামলা’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। সেমিনারে মূল বক্তা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ও সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান বঙ্গবন্ধু হত্যা মামলা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। সেমিনারে আইন বিভাগের শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনার শেষে আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার ‘বরিশাল বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি’র উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় এম কে রহমান সদ্য প্রতিষ্ঠিত এই সোসাইটির কল্যাণ কামনা করেন এবং সোসাইটির যেকোনো উদ্যোগে পাশে থাকবেন বলে আশ্বাস দেন। প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান, সহকারী অধ্যাপক সুলতানা জাহান,সহকারী অধ্যাপক সাদেকুর রহমান। ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন, স্নাতকোত্তর এর ছাত্র গাজী মূয়ীদুল হক এবং ৮ম সেমিস্টারের ছাত্র হাদিসুর রহমান পলাশ।